Friday, July 26, 2013

ফ্রিল্যান্সিং মৌলিক তথ্য

সর্ব প্রথম মহান আল্লাহ তায়ালার শুক্রিয়া আদায় করি ‍যিনি মানুষকে জ্ঞান দিয়ে পরিপূর্ণ এবং অন্য জীব থেকে আলাদা করেছেন৤ একমাত্র্র তিনিই সর্বজ্ঞ৤

আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে যেখানে সবার দোর গোড়ায় এখনো কম্পিউটার ও ইন্টারনেট পৌছায় নি তাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে জ্ঞান কম থাকা স্বাভাবিক৤  আামাদের মাঝে অনেকে আছে যারা ভাল কম্পিউটার অপারেট করতে পারে কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে কোন ধারণা না থাকায় অর্থ আয় করতে পারেনা৤ আমার পোষ্টটিতে আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব৤

সাধারণত ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে মৌলিক যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হলঃ

1/     কম্পিউটারের বেসিক ধারণা
2/     ইন্টারনেটের ব্যবহার
3/     গুগল এর ব্যবহার
4/     মার্কেটপ্লেস
5/     প্রোফাইল তৈরী
6/     বিড করা 
7/     জব ইন্টারভিউ
8/     পেমেন্ট মেথড

উপরে বর্ণিত বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেই আমরা মাসে প্রায় 5/7 হাজার টাকা এমনিতেই আয় করতে পারবো৤ ভাবছেন কি ভাবে? আমি এখন তা বর্ণনা করব৤

1/    কম্পিউটারের বেসিক ধারণাঃ       

সবার জীবনে কম্পিউটার ব্যবহারের প্রথম দিনটির কথা একটু মনে করিয়ে দিতে চাই৤ কি মনে পড়েছে? স্টার্ট মেনু খেকে প্রোগ্রাম তার পর মাইক্রোসফট ওয়ার্ড৤ ঠিক কি না? কম্পিউটারের বেসিক ধারণা বলতে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস,পাওয়ার পয়েন্ট এগুলো কে বুঝাচ্ছি৤ আপনি যদি এগুলো সম্পর্কে মোটামুটি এক্সপার্ট হতে পারেন তাহলে আপনার কাজ অনেকটাই শেষ৤

2/    ইন্টারনেটের ব্যবহারঃ



বর্তমানে ফেসবুক এর যুগে কাউকে ইন্টারনেটের ব্যাবহার শেখানোর মত বোকামি আর কিছু হবে না৤ তবে এতটুকু না বললে নয় যে, আপনাকে যানতে হবে সবকিছুর সঠিক ব্যবহার৤ দ্রুত ব্রাউজিং , হাইপার লিংক ব্যবহার , কয়েকটা ব্রাউজার যেমন, ফায়ার ফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি ইত্যাদি সম্পর্কে মোটামুটি পরিস্কার ধারণা রাখতে হবে৤


3/   গুগলের ব্যবহারঃ

গুগল হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন৤ কোন কিছু খুজে বের করার জন্য এটির বিকল্প নেই৤ বর্তমানে আরো কিছু সার্চ ইঞ্জিন আমরা এখন দেখতে পাই যেমন বিং, বাংলাদেশের পিপিলীক ইত্যাদি৤ তবে সবচেয়ে জনপ্রিয় এবং ভালো হল গুগল৤ আপনাকে জানতে হবে কিভাবে সবচেয়ে কম সময়ে সঠিক তথ্যটি খুজে বের করা যায়৤ আমরা সাধারণত ব্রাউজারে একটি গুগলের বার দেখতে পাই এই বারে যে বিষয়ে খুজছেন সেটি না লিখে গুগলের মূল ওয়েব সাইটে ঢুকে সেখানে সার্চবারে গিয়ে লিখলে গুগল থেকে কিছু সাজশান পাবেন৤ যা আপনার সার্চ কে আরও বেগবান করবে৤ 

চলমান।...........


Thank you for reading the post Md Abu Zafor